Wipro: অপর্ণা সি আইয়ারকে প্রধান আর্থিক অফিসার হিসেবে নিযুক্ত করল উইপ্রো

ভারতীয় তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা উইপ্রো লিমিটেড বৃহস্পতিবার তাদের সংস্থার নতুন প্রধান আর্থিক অফিসার হিসেবে অপর্ণা সি আইয়ারকে নিযুক্ত করল।

Wipro: অপর্ণা সি আইয়ারকে প্রধান আর্থিক অফিসার হিসেবে নিযুক্ত করল উইপ্রো
Photo Credits: FB

ভারতীয় তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা (Indian IT services provider) উইপ্রো লিমিটেড (Wipro Ltd) বৃহস্পতিবার তাদের সংস্থার নতুন প্রধান আর্থিক অফিসার (chief financial officer) হিসেবে অপর্ণা সি আইয়ারকে (Aparna C Iyer) নিযুক্ত করল। তিনি থিয়েরি ডেলাপোর্টের (Thierry Delaporte) সিইওকে (CEO) রিপোর্ট করবেন ও উইপ্রো এগজিকিউটিভ বোর্ডে (Wipro Executive Board) যোগ দেবেন।

অপর্ণা সি আইয়ার যতীন দালালের (Jatin Dalal) জায়গায় উইপ্রোর নতুন আর্থিক অফিসার (CFO) হিসেবে যোগ দেবেন। যতীন দালাল দু দশকের বেশি সময় ধরে আইটি জায়ান্ট উইপ্রোর সিএফও হিসেবে কর্মরত থাকার পর সম্প্রতি অন্যও কাজে যোগ দেওয়ার জন্য সিএফও-র পদ থেকে পদত্যাগ করেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 21, 2023 06:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).