Vinesh Phogat Celebrates Raksha Bandhan: দাদার হাতে রাখি বাঁধলেন বিনেশ, উপহারে কী পেলেন কুস্তিগির?
মজা করে বোন বললেন, 'সারা জীবনে এই পরিমাণ টাকাই উপার্জন করেছেন দাদা'। ভাইবোনের সেই মিষ্টি মুহূর্তের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যালমিডিয়ায়।
আজ রাখি পূর্ণিমার দিন (Raksha Bandhan 2024) দাদার হাতে রাখি বাঁধলেন কুস্তিগির বিনেশ ফোগাট (Vinesh Phogat)। উপহারে পেলেন একগুচ্ছ টাকা। মজা করে বোন বললেন, 'সারা জীবনে এই পরিমাণ টাকাই উপার্জন করেছেন দাদা'। ভাইবোনের সেই মিষ্টি মুহূর্তের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যালমিডিয়ায়। প্যারিস থেকে শনিবার দেশে ফিরেছেন বিনেশ। গেমস ভিলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর সেখানেই ছিলেন তিনি। দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন অনেকে। ছিলেন বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকরাও। দেশে ফিরতেই এমন ভালোবাসা আর অভ্যর্থনা দেখে কেঁদেই ফেলেছিল কুস্তিগির। উল্লেখ্য, চলতি বছরের অলিম্পিকে (Paris Olympic 2024) ৫০ কেজির কুস্তি বিভাগ থেকে ফাইনালে বাদ পড়েন বিনেশ। ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে বাদ দেওয়া হয়েছিল।
দেখুন...
Charkhi Dadri, Haryana: Wrestler Vinesh Phogat celebrates Raksha Bandhan with her brother in their village Balali pic.twitter.com/YgahqHmDPq
— IANS (@ians_india) August 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 19, 2024 02:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

