Raksha Bandhan 2024: বোন প্রিয়াঙ্কার সঙ্গে ছেলেবেলার সাদাকালো মুহূর্ত ভাগ করলেন রাহুল, রাখি বন্ধনে এক সুতোয় বেঁধে থাকার আবেদন

ছেলেবেলার সাদাকালো ছবি থেকে শুরু করে রাজনীতির মাঠে দাদার পাশে শক্ত ঢাল হয়ে বোনের দাঁড়ানো, টুকরো টুকরো মুহূর্ত দিয়ে গাঁথা ভাইবোনের স্মৃতির মালা দিয়ে রাখি বন্ধনের শুভেচ্ছা জানালেন লোকসভার বিরোধী দলনেতা।

Raksha Bandhan 2024: বোন প্রিয়াঙ্কার সঙ্গে ছেলেবেলার সাদাকালো মুহূর্ত ভাগ করলেন রাহুল, রাখি বন্ধনে এক সুতোয় বেঁধে থাকার আবেদন
Rahul Gandhi and Priyanka Unseen Childhood Photos (Photo Credits: Instagram)

রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan 2024) ভাই বোনেদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ভাই বোনের সম্পর্ক এক সুতোয় বেঁধে থাকার প্রতীক হল এই রাখি বন্ধন উৎসব। আজ সোমবার এই বিশেষ দিনে বোন প্রিয়াঙ্কার সঙ্গে একগুচ্ছ মিষ্টি মুহূর্তের ছবি দিয়ে বানানো একটি ভিডিয়ো শেয়ার করে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ছেলেবেলার সাদাকালো ছবি থেকে শুরু করে রাজনীতির মাঠে দাদার পাশে শক্ত ঢাল হয়ে বোনের দাঁড়ানো, টুকরো টুকরো মুহূর্ত দিয়ে গাঁথা ভাইবোনের স্মৃতির মালা দিয়ে রাখি বন্ধনের শুভেচ্ছা জানালেন লোকসভার বিরোধী দলনেতা। লিখলেন, 'ভাই-বোনের মধ্যে অটুট ভালোবাসা ও স্নেহের উৎসব রাখি বন্ধনে দেশবাসীকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সুরক্ষার এই সুতো সর্বদা আপনার পবিত্র সম্পর্ককে দৃঢ়ভাবে সংযুক্ত রাখুক'।

আরও পড়ুনঃ পাশে নেই ভাই, রাখি বন্ধনে আবেগঘন প্রয়াত সুশান্তের দিদি

রাহুলের শেয়ার করা ভিডিয়ো... 

 

View this post on Instagram

 

A post shared by Rahul Gandhi (@rahulgandhi)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 19, 2024 11:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).