Sultan of Johor Cup: হকিতে মালয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করার পর আত্মবিশ্বাসী রয়েছে ভারত

Sultan of Johor Cup: হকিতে মালয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত
India Beat Malaysia in Sultan Johor Cup (Photo Credit: Asian Hockey Federation/ X)

আদিত্য লালাগে (Aditya Lalage), অমনদীপ লাকড়া (Amandeep Lakra) ও রোহিতের গোলের সুবাদে ইন্ডিয়ান কোল্টস ১১তম সুলতান অব জোহর কাপ (Sultan of Johor Cup) ২০২৩-এ আয়োজক মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জয় তুলে নেয়। সুহাইমি ইরফান শাহমি (Suhaimi Irfan Shahmie) ১৩ মিনিটে মালয়েশিয়াকে এগিয়ে দিলেও ভারত লড়াই করে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয়। ম্যাচের ২৮ মিনিটে গোল করে সমতা ফেরান আদিত্য লালাগে, ৩৭ মিনিটে গোল করে স্কোরলাইন ২-১ করেন অমনদীপ লাকড়া এবং ৫৪ মিনিটে রোহিত নিজেদের অবস্থান আরও দৃঢ় করেন। এই জয়ের পর 'বি' গ্রুপের শীর্ষে ভারত। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করার পর আত্মবিশ্বাসী রয়েছে ভারত। 'বি' গ্রুপে তিন ও চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। Manu Bhaker: অলিম্পিকের টিকিট নিশ্চিত হল মানু ভাকেরের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 29, 2023 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).