Hasaranga: ম্যাচ শুরুর ঠিক আগে করোনা পজেটিভ ১০.৭৫ কোটির হাসারাঙ্গার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে ক্যানবেরায় মাঠে নামার আগে করোনা রিপোর্ট পজেটিভ এল শ্রীলঙ্কান স্পিনার-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)-র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে ক্যানবেরায় মাঠে নামার আগে করোনা রিপোর্ট পজেটিভ এল শ্রীলঙ্কান স্পিনার-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)-র। ফলে মাঠে নামার পরিবর্তে হাসারাঙ্গা-কে সোজা আইসোলেশনে চলে যেত হল। চলতি সিরিজে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেটশিকারী হাসারাঙ্গার পরিবর্তে খেলতে নামলেন জেফ্রি ভানডারসে। ক দিন আগে আইপিএলের নিলামে এই হাসারাঙ্গাকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে চমক দেয় বিরাট কোহলির বেঙ্গালুরু।
অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে আজ হারলে সিরিজ হারবে শ্রীলঙ্কা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লঙ্কা শিবিরে কোভিড হানা।
দেখুন টুইট
#WaninduHasaranga has been infected with the #coronavirus https://t.co/VQNZAUf1Vt
— Lankanorg News (@LankanOrg) February 15, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 15, 2022 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

