Sachin Tendulkar wishes Vinod Kambli: প্রিয় বন্ধু বিনোদ কাম্বলিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় কী বললেন সচিন

সচিন তেন্ডুলকর-বিনোদ কাম্বলি। ক্রিকেটের অমর বন্ধুত্বের কথা এলে এই দুজনের নামটাই সবার আগে আসে। মুম্বইয়ের কঠিন জীবন থেকে দুজনে একসঙ্গে শুরু করে দুজনেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন।

Childhood Picture of Sachin Tendulkar and Vinod Kambli. (Photo Credits: Twitter)

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)-বিনোদ কাম্বলি (Vindo Kambli)। ক্রিকেটের অমর বন্ধুত্বের কথা এলে এই দুজনের নামটাই সবার আগে আসে। মুম্বইয়ের কঠিন জীবন থেকে দুজনে একসঙ্গে শুরু করে দুজনেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। সেখান থেকে একজন ক্রিকেটের মহাকাশে ধ্রুবতারা হয়েছেন, আরেকজন ধুমকেতু হয়ে দ্রুত মিলিয়ে গিয়েছিলেন। সেই বিনোদ কাম্বলি আজ ৫০ বছর বয়সে পা দিলেন। বার্থ ডে বয় প্রিয় বন্ধু কাম্বলিকে তার ডাকা নাম কাম্বলায়া বলে ডাকলেন সচিন তেন্ডুলকর।

বোঝালেন সাফল্যের মাপকাঠি যাই বলুক বন্ধুরা চিরকাল বন্ধুই থাকে। দুজনের বাল্যবয়সের ও সাম্প্রতিক ছবি পোস্ট করে সচিন লিখলেন, মাঠের মধ্যে-মাঠের বাইরে আমাদের দুজনের অজস্র স্মৃতি রয়েছে, সেটা আজীবন বয়ে নিয়ে যাবো। এরপর কাম্বলিকে জিজ্ঞাসা করেন, ৫০ বছরে পা দিয়ে কেমন লাগছে। কাম্বলির চেয়ে দু বছরের ছোট সচিন। আরও পড়ুন: ফিফা দ্য বেস্টে বিশেষ পুরস্কার পেয়ে কী বললেন রোনাল্ডো

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement