Rashid Khan Request To Suryakumar Yadav: খেলার মাঝে রশিদের রসিকতা,  সূর্যকুমারকে তার বল সুইপ না করার জন্য বিশেষ অনুরোধ (দেখুন ভিডিও)

৩৩ বছর বয়সী সূর্যকুমার যাদব রশিদের বলে একটি চার ও একটি ছক্কা মেরে প্রতিপক্ষ অধিনায়কের ওপর চাপ সৃষ্টি করেন। তারপর যে কথোপকথন তাঁদের মধ্যে হয় সেটা কিন্তু তেমন উত্তপ্ত মনে হ্য না, কারণ রশিদও তাঁর হাসি চাপতে পারেন না।

Rashid Khan Request To Suryakumar Yadav: খেলার মাঝে রশিদের রসিকতা,  সূর্যকুমারকে তার বল সুইপ না করার জন্য বিশেষ অনুরোধ (দেখুন ভিডিও)
Rashid Khan with Suryakumar Yadav Photo Credit: Instagram@ICC

বার্বাডোজের ব্রিজটাউনে টি২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ চলাকালীন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান এবং টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের মধ্যে একটি আকর্ষণীয় কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত ২০ জুন অনুষ্ঠিত ম্যাচে স্পিন জাদুকরের বিরুদ্ধে কিছু শক্তিশালী সুইপ খেলেন ডানহাতি ব্যাটসম্যান সূর্য। এরপর রশিদ তাকে রসিকতা করে সুইপ শট না খেলতে প্রায় অনুরোধ করে বসেন, মনে করা হচ্ছে ইনিংসের দশম ওভারের পর এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

৩৩ বছর বয়সী সূর্যকুমার যাদব রশিদের বলে একটি চার ও একটি ছক্কা মেরে প্রতিপক্ষ অধিনায়কের ওপর চাপ সৃষ্টি করেন। তারপর যে কথোপকথন তাঁদের মধ্যে হয় সেটা কিন্তু তেমন উত্তপ্ত মনে হ্য না, কারণ রশিদও তাঁর হাসি চাপতে পারেন না। ক্যামেরায় ধরা পড়ে যান দুজনেই। দেখুন সেই ভিডিও-

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).