PV Sindhu, Arctic Open 2023: প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন নোজোমি ওকুহারাকে হারিয়ে আর্কটিক ওপেনের দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু

আজ বুধবার রাউন্ড অফ ৩২-এ কিদাম্বি শ্রীকান্ত খেলবেন জার্মানির ম্যাক্স ওয়াইসস্কারচেনের বিরুদ্ধে

PV Sindhu, Arctic Open 2023: প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন নোজোমি ওকুহারাকে হারিয়ে আর্কটিক ওপেনের দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু
PV Sindhu (Photo Credit: Doordarshan Sports/ X)

ফিনল্যান্ডের ভান্তাতে (Vantaa) অনুষ্ঠিত আর্কটিক ওপেন (Arctic Open) ২০২৩ মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডে জাপানের নোজোমি ওকুহারাকে (Nozomi Okuhara) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের পিভি সিন্ধু (PV Sindhu)। মঙ্গলবার ভারতীয় ব্যাডমিন্টন এই তারকা শুরুতে ব্যাকফুটে ছিলেন এবং ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়েন তবে শেষ পর্যন্ত ভান্টা এনার্জিয়া আরেনাতে দু'বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু ২১-১৩, ২১-৬ গেমে জাপানি শাটলারকে হারিয়েছেন। ১৯তম হেড টু হেড পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারার ম্যাচে এটি তাঁর দশম জয়। এর আগে দু'বার বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন এই দুই ব্যাডমিন্টন তারকা। অন্য মহিলা সিঙ্গলসে আকর্ষি কাশ্যপ (Aakarshi Kashyap) বেলজিয়ামের লিয়ান ট্যানকে (Lianne Tan) পরাজিত করেন। আজ বুধবার রাউন্ড অফ ৩২-এ কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth) খেলবেন জার্মানির ম্যাক্স ওয়াইসস্কারচেনের (Max Weisskirchen) বিরুদ্ধে। পুরুষদের সিঙ্গলসে চ্যালেঞ্জ শুরু করবেন কিরণ জর্জ (Kiran George) এবং মিঠুন মঞ্জুনাথ (Mithun Manjunath) ও। Eden Hazard Retirement: পেশাদার ফুটবল থেকে অবসর বেলজিয়াম তারকা হ্য়াজার্ডের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 11, 2023 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).