Asian Para Games 2023: এশিয়ান প্যারা গেমসে মিক্সড ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় প্রমোদ ভগত এবং মনীষা রামদাসের
এশিয়ান প্যারা গেমস ২০২৩-এ ভারতের মোট পদকের সংখ্যা এই মুহূর্তে ৩৪টি
প্যারা শাটলার প্রমোদ ভগত (Pramod Bhagat) এবং মনীষা রামদাস (Manisha Ramadass) ২০২৩-এর এশিয়ান প্যারা গেমসে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছেন। এছাড়া প্যারা গেমসের ব্যাডমিন্টনে আরও একটি পদক এসেছে মিক্সড ডাবলস এসএল৩-এসইউ৫ (SL3-SU5)-এ ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন তুলসিমতি মুরুগেসন (Thulasimathi Murugesan) এবং নীতেশ কুমার (Nitesh Kumar)। টেবিল টেনিসে চতুর্থ শ্রেণির সেমিফাইনালে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতে নেন ভাভিনা প্যাটেল (Bhavina Patel)। এশিয়ান প্যারা গেমস ২০২৩-এ ভারতের মোট পদকের সংখ্যা ৩৪টি। যেখানে ৯টি সোনা, ১২টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ। এছাড়া চীন, ইরান, জাপান, উজবেকিস্তানের পর প্যারা গেমসের সেরা ৫টি দেশের তালিকায় রয়েছে ভারত। এ বছর প্যারা গেমসের চতুর্থ আসরে ৩০৩ জন অ্যাথলিটকে পাঠিয়েছে ভারত, যার মধ্যে ১৯১ জন পুরুষ ও ১১২ জন মহিলার দল অংশ নিয়েছে। Asian Para Games 2023: প্যারা আথলিটক্সে 'টি-৩৭' ইভেন্টে ব্রোঞ্জ জয় শ্রেয়াংশ ত্রিবেদীর
More medals for 🇮🇳 🥉🥉!
In the Badminton Mixed Doubles SL3-SU5 event, the dynamic duo of our #TOPScheme Para Shuttlers, @PramodBhagat83 and Manisha Ramadass secure Bronze for India at the #AsianParaGames2022.✌️🏆💪
A huge congratulations to this exceptional team 🏸🇮🇳! Keep the… pic.twitter.com/rhJ7Zs8RHE
— SAI Media (@Media_SAI) October 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 25, 2023 11:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

