Paris Olympics 2024: অলিম্পিকে সাঁতার চলাকালীন জ্ঞান হারিয়ে জল তলিয়ে গেলেন স্লোভাক মহিলা সাঁতারু, দেখুন ছবিতে

শুক্রবার সেন্ট-ডেনিসের অলিম্পিক অ্যাকোয়াটিক্স সেন্টারে মহিলাদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলে ইভেন্ট চলাকালীন জ্ঞান হারিয়ে জলে তলিয়ে গেলেন স্লোভাক সাঁতারু তোমারা পোতোকা

Tamara Potocka

প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) সাঁতারের ইভেন্টে দুর্ঘটনা। শুক্রবার সেন্ট-ডেনিসের অলিম্পিক অ্যাকোয়াটিক্স সেন্টারে মহিলাদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলে ইভেন্ট চলাকালীন জ্ঞান হারিয়ে জলে তলিয়ে গেলেন স্লোভাক সাঁতারু তোমারা পোতোকা (Tamara Potocka)।

স্বেচ্ছাসেবকদের নজরে আসার পরেই উদ্ধারকারী দলের সদস্যরা তাঁকে জল থেকে উদ্ধার করে স্টেচার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।  ২০০ মিটার ব্যক্তিগত মেডলে-র হিটে এই ঘটনা ঘটে। কী কারণে এই সাঁতারে জ্ঞান হারালেন তা এখনও জানা যায়নি।

দেখুন ছবিতে

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement