Manu Bhaker Ramp Walk Video: বন্দুক হাতে অলিম্পিক পদক জেতা মানু ভাকের এবার ব়্যাম্প মাতালেন, দেখুন ভিডিয়ো

ক দিন আগে শাড়ি পরে লেকটাউনের শ্রীভূমি ক্লাবের পুজোয় বিশেষ অতিথি হিসেবে আসেন মানু।

Manu Bhaker Ramp Walk Video: বন্দুক হাতে অলিম্পিক পদক জেতা মানু ভাকের এবার ব়্যাম্প মাতালেন, দেখুন ভিডিয়ো
Manu Bhaker. (Photo Credits: X)

Manu Bhaker Ramp Walk Video: প্যারিস অলিম্পিক শ্যুটিংয়ে জোড়া পদকজয়ী মানু ভাকের দেশে ফিরে নানা সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন। মানুর অভূতপূর্ব সাফল্যে গর্বিত গোটা দেশ। মানু-কে কখনও কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপন, আবার কখনও স্কুল-কলেজের ছেলেমেয়েদের অনুপ্রেরণা দিতে দেখা যাচ্ছে। ক দিন আগে শাড়ি পরে লেকটাউনের শ্রীভূমি ক্লাবের পুজোয় বিশেষ অতিথি হিসেবে আসেন মানু। এবার হরিয়ানার তারকা শ্যুটারকে দেখা গেল ব়্যাম্পে হাঁটতে। দিল্লিতে বিখ্যাত লেকমে ফ্যাশান উইকে ( Lakme Fashion Week) ব়্যাম্পে হাঁটলেন মানু। এই নিয়ে পরে মানু বললেন, সত্যি বলতে আমি খুব নার্ভাস ছিলাম। মনে হচ্ছিল এই বোধহয় অঘটন ঘটে যাবে।"

দেশ-বিদেশের তাবড় তাবড় সুন্দরী মডেলরা যে ব়্যাম্পে হাঁটেন, তাতেই কার্যত শোভা বাড়িয়ে দিলেন ২২ বছরের বিশ্বজয়ী শ্য়ুটার। প্রমাণ করলেন, যিনি গুলি ছুঁড়ে লক্ষ্যভেদ করতে জানেন, তিনি ব়্যাম্পেও উষ্ণতা বাড়াতে পারেন। সূত্রের খবর, মানুর কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাবও রয়েছে। তবে এখন তিনি তাঁর প্রিয় খেলা শ্যুটিংয়েই মন দিতে চান। কয়েক মাস বিশ্রামের পর নভেম্বরে শ্যুটিং রেঞ্জে নামছেন মানু।

দেখুন লেকমে ফ্যাশান উইকের ব়্যাম্পে হাঁটছেন মানু ভাকের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 11, 2024 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).