Neeraj Chopra on Indian Army: ভারতীয় সেনায় গর্বিত নীরজ চোপড়া, ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে করলেন পোস্ট
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে ভারতীয় সেনার সাহস ও প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। দুইবারের অলিম্পিক পদকজয়ী এবং বর্তমান জ্যাভেলিন তারকা তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন দেখিয়ে এই সময়ে নাগরিকদের দায়িত্বশীল হতে বলেছেন
Neeraj Chopra on Indian Army: ভারত এবং পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া (Neeraj Chopra) ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি তার দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে ভারতীয় সেনার সাহস ও প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। দুইবারের অলিম্পিক পদকজয়ী এবং বর্তমান জ্যাভেলিন তারকা তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন দেখিয়ে এই সময়ে নাগরিকদের দায়িত্বশীল হতে বলেছেন। অলিম্পিক এই তারকা লিখেছেন, 'আমরা আমাদের সাহসী ভারতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে গর্বিত, যারা আমাদের দেশের জন্য সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছ। চলুন আমরা এখানে আমাদের অংশের কাজটা করি এবং এই সময়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশিকা অনুসরণ করি। জয় হিন্দ, জয় ভারত, জয় ভারতীয় সেনা।' নীরজের আগামী ১৬ মে থেকে দোহায় শুরু হওয়া ডায়মন্ড লিগে (Doha Diamond League) অংশ নেবেন। Sachin Tendulkar on Operation Sindoor: ভারতের অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর, পোস্ট করে বাড়ালেন আত্মবিশ্বাস
ভারতের সেনায় গর্বিত নীরজ চোপড়া
We are proud of our Brave Indian Armed Forces who are fighting for our nation against Terrorism.
Let’s do our part and make sure to follow guidelines to ensure everyone’s safety during this time.
जय हिन्द जय भारत जय हिन्द की सेना 🇮🇳
— Neeraj Chopra (@Neeraj_chopra1) May 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2025 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

