Sachin Tendulkar on Operation Sindoor: ভারতের অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর, পোস্ট করে বাড়ালেন আত্মবিশ্বাস
ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এক্স-এ সচিন লেখেন, 'ঐক্যে নির্ভীক সাহস। শক্তিতে অসীম। ভারতের ঢাল তার জনগণ। পৃথিবীতে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা একটা দল!'
Sachin Tendulkar on Operation Sindoor: গতরাতে ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর পর ভারতের সশস্ত্র বাহিনীকে অভিবাদন জানিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এক্স-এ সচিন লেখেন, 'ঐক্যে নির্ভীক সাহস। শক্তিতে অসীম। ভারতের ঢাল তার জনগণ। পৃথিবীতে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমরা একটা দল!' পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর সাহায্যে পাল্টা জবাব দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়াই এখন ভারতীয় সেনার মূল কাজ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী শিবিরকে টার্গেট করে। এই শিবিরগুলি লস্কর-ই-তৈয়বা (Lashkar-e-Taiba), হিজবুল মুজাহিদিন (Hizbul Mujahideen) এবং জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) এই তিনটি বড় জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখে বলে জানা গিয়েছে। Operation Sindoor: প্রবল বেগে মাসুদ আজাহারের কোয়ার্টারে গিয়ে পড়ল ভারতের ক্ষেপনাস্ত্র, জ্বালিয়ে দিল বাড়ি, খতম জইশ নেতার পরিবারের ১০ জনের, নিকেষ ৪ ঘনিষ্ঠও
অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর
Fearless in unity. Boundless in strength. India’s shield is her people. There’s no room for terrorism in this world. We’re ONE TEAM!
Jai Hind 🇮🇳#OperationSindoor
— Sachin Tendulkar (@sachin_rt) May 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 07, 2025 03:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

