Magic Again In The Ashes: দ্বিতীয় ইনিংসেও বেইল পরিবর্তন করে ম্যাজিক! অনবদ্য ডেলিভারিতে ব্রড তুলে নিলেন তাঁর শেষ শিকার (দেখুন ভিডিও)

বোলারদের অনবদ্য পারফরম্যান্সে ৪৯ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডও ২০২৩ এর অ্যাশেজের শেষ টেস্ট জিতে নেয়। এই ম্যাচ জেতার ফলে ৫ টেস্ট ম্যাচের সিরিজ ২-২ অবস্থায় শেষ হল।

Magic Again In The Ashes: দ্বিতীয় ইনিংসেও বেইল পরিবর্তন করে ম্যাজিক! অনবদ্য ডেলিভারিতে ব্রড তুলে নিলেন তাঁর শেষ শিকার (দেখুন ভিডিও)
Broad Magic Again Photo Credit: Twitter@SonySportsNetwk

ক্রিকেট ক্যারিয়ারের শেষ স্পেলে দু উইকেট তুলে নিয়ে নিজের রাজকীয় ক্রিকেট জীবন শেষ করলেন স্টুয়ার্ট ব্রড। বোলারদের অনবদ্য পারফরম্যান্সে ৪৯ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডও ২০২৩ এর অ্যাশেজের শেষ টেস্ট জিতে নেয়। এই ম্যাচ জেতার ফলে ৫ টেস্ট ম্যাচের সিরিজ ২-২ অবস্থায় শেষ হল।

পঞ্চম টেস্ট ছিল তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ সেখানে ব্রড দুই ইনিংসেই এক ম্যাজিক দেখালেন।প্রথম ইনিংসে যেভাবে উইকেটের বেইল পরিবর্তন করে উইকেট পেয়েছিলেন ঠিক সেভাবেই দ্বিতীয় ইনিংসেও একই কাজ করলেন তিনি। এবারে টার্গেট ছিল অ্যালেক্স ক্যারি। উইকেট এর ওপরের বেইল পরিবর্তন করার ঠিক পরের বলেই তিনি অ্যালেক্স ক্যারির উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস প্রায় সমাপ্ত করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।

দেখুন সেই ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 01, 2023 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).