Australia Cricket Team: বাবা হওয়ায় নাগপুর থেকেই দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার স্পিনার, পরিবর্তে এলেন যিনি
নাগপুর টেস্টে ইনিংসে হারের লজ্জার পর একেবারে কোণঠাসা অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট।
নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে হারের লজ্জার পর একেবারে কোণঠাসা অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট। তার আগে পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় ফিরে গেলেন স্পিনার মিচেল সুইপসন। বাবা হয়েছে সুইপসন। নবজাত সন্তানকে দেখতে তাই দেশে ফিরে গেলেন সুইপসন। তাঁর পরিবর্তে দিল্লি টেস্টে অজি স্কোয়াডে এলেন ক্যুইন্সল্যান্ডের ২৬ বছরের বাঁ হাতি স্পিনার ম্যাট কুহেনমান। ন্যাথন লিঁয়, টড মারফি ছাড়াও স্পেশালিস্ট স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার স্কোয়াডে আছেন অ্যাস্টন অগার।
নাগপুর টেস্টে টড মারফি ৭ উইকেট নিয়ে দারুণ স্পেল করলেও, একেবারেই বল করতে পারেননি অস্ট্রেলিয়ার সেরা স্পিনার ন্যাথান লিঁয়।
দেখুন টুইট
Left arm spinner Matt Kuhnemann replace Mitchell Swepson in Australia's squad for the Test series against India as Swepson returning home for birth of his first child.
— CricketMAN2 (@ImTanujSingh) February 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 12, 2023 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

