ISSF World Cup In Lima: আইএসএসএফ বিশ্ব কাপ শুটিং -এ মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে রূপো জিতলেন ভারতীয় সিমরনপ্রীত
ভারতের সিমরনপ্রীত কৌর ব্রার আইএসএসএফ বিশ্ব কাপ শুটিং -এ মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন। পেরুর লিমায় আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত এই বিশ্ব কাপে এটি তাঁর প্রথম সিনিয়র আন্তর্জাতিক পদক।
সিমরনপ্রীত, দ্বিতীয় স্থানে শেষ করেন। প্রথম স্থান অধিকার করেছেন চিনের সান ইউ জি। এই নিয়ে তিনি ২ টি বিশ্বকাপে পরপর সোনা জিতলেন। ব্রোঞ্জ পদক পেয়েছেন চিনের ই ইয়াও কিয়ান সান।
প্যারিস অলিম্পিকে পদক জয়ী মনু ভাকের চতুর্থ স্থান লাভ করেছেন।
উল্লেখ্য, লিমা বিশ্বকাপে ভারতের এটি চতুর্থ রৌপ্য পদক। এর আগে তারা দুটি সোনা এবং একটি ব্রোঞ্জ পদক জয় করে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)