FIFA World Cup 2022: ওয়েলশকে হারিয়ে চমক ইরানের, সৌদি-জাপানের এশিয়ার অঘটনের তালিকায় আরও এক নাম

কাতার বিশ্বকাপে ফের চমক দেখাল এশিয়ার দেশ। ইউরোপের শক্তিশালী দেশ ওয়েলশকে ২-০ হারিয়ে দিল ইরান। গ্যারেথ বেলদের বিরুদ্ধে খেলার ইনজুরি টাইমে ইরানের হয়ে গোল দুটি করেন চেসমি ও রেজেইয়ান।

FIFA World Cup 2022: ওয়েলশকে হারিয়ে চমক ইরানের, সৌদি-জাপানের এশিয়ার অঘটনের তালিকায় আরও এক নাম
Iran

কাতার বিশ্বকাপে (Qatar world Cup 2022) ফের চমক দেখাল এশিয়ার দেশ। ইউরোপের শক্তিশালী দেশ ওয়েলশ (Wales)কে ২-০ হারিয়ে দিল ইরান (Iran)। গ্যারেথ বেলদের বিরুদ্ধে খেলার ইনজুরি টাইমে (৯৯ ও ১০১ মিনিটে) ইরানের হয়ে গোল দুটি করেন চেসমি ও রেজেইয়ান। বিশ্বকাপে এই প্রথম কোনও ইউরোপের দেশকে হারাল ইরান। ইংল্যান্ডের বিরুদ্ধে আধ ডজন গোল হজম করে ওয়েলশের বিরুদ্ধে খেলতে নেমে চমকে দিল ইরান।

গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আমেরিকার বিরুদ্ধে খেলবে ইরান। বিশ্বকাপের ইতিহাসে এটি ইরানের তৃতীয় জয়। এর আগে বিশ্বকাপে আমেরিকা, আর মরক্কোকে হারিয়েছিল ইরান। আরও পড়ুন-অভিষেক ওয়ানডে-তে ঘণ্টায় ১৫৩ কিমি গতিতে বল উমরনের

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 25, 2022 06:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).