IPL Final 2023, CSk vs GT: প্রবল বৃষ্টিতে নির্ধারিত সময়ে শুরু হল না আইপিএল ফাইনাল, আমেদাবাদে শিলাবৃষ্টির সঙ্গে চলছে বজ্রপাত
আজ, রবিবার সন্ধ্য়া সাড়ে ৭টা থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।
আজ, রবিবার সন্ধ্য়া সাড়ে ৭টা থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি বনাম হার্দিক পান্ডিয়াদের ফাইনাল নিয়ে ব্যাপক উতসাহ ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কিন্তু ফাইনাল শুরুর ঠিক আগে আমেদাবাদে ব্যাপক বৃষ্টি। নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচ শুরু হতে পারল না। টস হওয়ার কথা ছিল সন্ধ্য়া ৭টায়। কিন্তু বৃ্ষ্টির কারণে টস পিছিয়ে গেল। বৃষ্টি থামলে রাত ৮টায় মাঠ পরিদর্শনে আসবেন আম্পয়াররা। লক্ষাধিক দর্শক ইতিমধ্যেই ফাইনাল দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আশেপাশে ব্যাপক শিলাবৃষ্টি হচ্ছে, বজ্রপাতের শব্দ, ঝলকানি শোনা যাচ্ছে গ্যালারি থেকে। আইপিএল ফাইনালে রিজার্ভ ডে আছে। ফলে আজ খেলা সম্ভব না হলে, কাল হবে ফাইনাল। কাল সোমবারও ভেস্তে গেলে আইপিএলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষিত হবে চেন্নাই ও গুজরাট। আরও পড়ুন-আইপিএলের ট্রফিতে সংস্কৃতে কী লেখা রয়েছে? জেনে নিন অর্থ
দেখুন ভিডিয়ো
Heavy rain, wind & thunderstorms in Ahmedabad pic.twitter.com/pKgXOAYLVQ
— Johns. (@CricCrazyJohns) May 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 28, 2023 07:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

