Jay Shah: নবরাত্রি উৎসবে আম্বাজি মন্দিরে গিয়ে পুজো দিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ
দেশজুড়ে নবরাত্রি উৎসব পালন হচ্ছে। আর এই উৎসবের আবহে গুজরাটে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আইসিসির চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সভাপতি জয় শাহ।
দেশজুড়ে নবরাত্রি উৎসব পালন হচ্ছে। আর এই উৎসবের আবহে গুজরাটে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আইসিসির চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সভাপতি জয় শাহ (Jay Shah)। বৃহস্পতিবার সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে বনাসকাঁথার (Ambaji Temple) পুজো দিলেন জয়। সঙ্গে ছিলেন তাঁর মা তথা অমিত শাহের পত্নী সোনাল শাহ। প্রসঙ্গত, মাসখানেক আগেই আইসিসি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন জয়। ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের পরবর্তী চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তিনি বিসিসিআইয়েরও সভাপতি পদ আপাতত ধরে রেখেছেন। আইসিসির সদস্য সংখ্যা ১৬ জনের মধ্যে ১৫ জন তাঁর সপক্ষে মনোনয়ন দিলেও একমাত্র পাকিস্তান এই বিষয়ে কোনও মতামত করেনি।
#WATCH | International Cricket Council (ICC) chairperson & BCCI secretary Jay Shah offered prayers at Ambaji Temple in Banaskantha, Gujarat pic.twitter.com/sGfq6Zrr2Y
— ANI (@ANI) October 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 10, 2024 09:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

