Mumbai City FC vs Jamshedpur FC Highlights: মুম্বইয়ের ঘরের মাঠে ৩-০ গোলে জয় জামশেদপুর এফসির, দেখুন ভিডিও হাইলাইটস

নবম জয়ের সৌজন্যে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে জামশেদপুর এফসি। সফরকারীরা তাদের তিনটি শটকে গোলে রূপান্তরিত করে নিজের সেরাটা দেখিয়েছে।

Mumbai City FC vs Jamshedpur FC Highlights: মুম্বইয়ের ঘরের মাঠে ৩-০ গোলে জয় জামশেদপুর এফসির, দেখুন ভিডিও হাইলাইটস
Jamshedpur FC (Photo Credit: Jamshedpur FC/ X)

Mumbai City FC vs Jamshedpur FC: ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024-25) ম্যাচে রবিবার মুম্বই ফুটবল এরিনায় মুম্বই সিটি এফসিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে জামশেদপুর এফসি। এর আগে ২০১৮-১৯ মরসুমে আইএসএলে আইল্যান্ডার্সের বিরুদ্ধে এরকম জয় পেয়েছিল রেড মাইনার্স। নবম জয়ের সৌজন্যে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে জামশেদপুর এফসি। সফরকারীরা তাদের তিনটি শটকে গোলে রূপান্তরিত করে নিজের সেরাটা দেখিয়েছে। এদিকে আইল্যান্ডাররা তাদের শেষ ছয়টি হোম আইএসএল ম্যাচে তাদের তৃতীয় পরাজয়ের শিকার হয়েছে। খেলার প্রথম হাফে মুম্বই নিজে গোল করতে না পারলেও জামশেদপুরকে গোলের সুযোগ করে দেয়নি। কিন্তু সেকেন্ড হাফে জামশেদপুর খেলায় ফিরে আসে এবং ৬৪ মিনিটে মহম্মদ সানান গোল করে ডেডলক ভাঙেন। এরপর ৮৬ মিনিটে জর্ডান মুরে ৮৬ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন, এরপর অতিরিক্ত সময়ে ৯৬ মিনিটে গোল করেন জাভি। Indian Super League: জেমি ম্যাকলারেন-এর দ্রুততম গোলে ব্রহ্মপুত্রের তীরে নতুন বছরের প্রথম ডার্বি জয় মোহনাবাগানের

মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি ভিডিও হাইলাইটস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 13, 2025 10:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).