Mumbai City FC vs FC Goa Video Highlights: মুম্বই সিটিকে হারিয়েও দ্বিতীয় স্থানেই এফসি গোয়া, দেখুন ভিডিও হাইলাইটস

মোট ১১টি জয় এবং ছয়টি ড্রয়ের সাথে ২০ গেমের পরে ৩৯ পয়েন্ট অর্জন করেছে গোয়া। অন্যদিকে, এই হারে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মুম্বই। লিগ শেষে শীর্ষ দুই দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে

Mumbai City FC vs FC Goa Video Highlights: মুম্বই সিটিকে হারিয়েও দ্বিতীয় স্থানেই এফসি গোয়া, দেখুন ভিডিও হাইলাইটস
FC Goa (Photo Credit: FC Goa/ X)

Mumbai City FC vs FC Goa Video Highlights: এফসি গোয়া ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ (ISL 2024-25) এ মুম্বই ফুটবল এরিনায় মুম্বই সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়েছে। এই জয়ে দ্বিতীয় স্থানে তাদের অবস্থান শক্তিশালী করেছে গোয়া। মোট ১১টি জয় এবং ছয়টি ড্রয়ের সাথে ২০ গেমের পরে ৩৯ পয়েন্ট অর্জন করেছে তারা। এই ম্যাচের মূল পারফর্মার ছিলেন ইকার গুয়ারোটসেনা। তিনি গোয়ার হয়ে প্রথমে ২৪ মিনিটে এবং এরপর ৪১ মিনিটে দুটি গোল করেন। এছাড়া খেলার সেকেন্ড হাফে বোরজা হেরেরা ৬১ মিনিটে গোল করে খেলা গোয়ার পক্ষে ঘুরিয়ে দেন এবং জয় নিশ্চিত করেন। মুম্বই সিটির হয়ে খেলার একমাত্র গোল আসে একদম খেলার শেষ মুহূর্তে যখন, ৯৭ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতে পেনাল্টি থেকে গোল করেন। এই হারে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মুম্বই। লিগ শেষে শীর্ষ দুই দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। March FIFA International Window: শিলং এর জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে এ আই এফ এফ

মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া ভিডিও হাইলাইটস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 13, 2025 09:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).