Mohun Bagan vs NorthEast Highlights: নর্থইস্টকে হারিয়ে জয়ের ধারা বজায় মোহনবাগানের, দেখুন ভিডিও হাইলাইটস
৩-১ গোলে নর্থইস্টকে হারায় মোহনবাগান
শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে (NorthEast United FC) ৩-১ গোলে হারাল মোহনবাগান এসজি (Mohun Bagan SG)। শুরুতে গোল খেলেও পরে দীপক ট্যাংরি, জেসন কামিংস ও শুভাশিস বসুর গোলে জয় তুলে নেয় মেরিনার্স। গতকাল বেশ কয়েকটি চোটের কারণে মোহন বাগানকে বেঞ্চ স্ট্রেন্থের ওপর নির্ভর করতে হয় কিন্তু তাঁদের দারুণ লাইনআপে খেলায় একচেটিয়া দখল রাখতে সক্ষম হয়। খেলা শুরুর চতুর্থ মিনিটেই অনিরুদ্ধ থাপা ও ব্রেন্ডন হ্যামিলের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান ২৮ বছর বয়সী মিডফিল্ডার ফাল্গুনী ডিপিং। এরপর ১৪ মিনিটের মাথায় দীপক ট্যাংরি গোল করে খেলা সমতায় ফেরান। এরপর নর্থইস্ট কোনোভাবেই খেলাই ফিরতে পারেননি। অন্যদিকে, সুযোগ পেয়ে ২৮ মিনিটে জেসন কামিংস গোল করে মোহনবাগানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে নর্থইস্টে ৫৪ মিনিটে টন্ডনবা সিং রেড কার্ড পায় এবং ৭১ মিনিটে শুভাশিসের গোলে খেলা মোহনবাগানের জয় নিশ্চিত হয়। ZIM vs IRE 2nd ODI Result: আইরিশ বোলিংয়ে সেরা জশ লিটল, জিম্বাবয়েকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল আয়ারল্যান্ড
দেখুন ভিডিও হাইলাইটস
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 16, 2023 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

