Juan Ferrando: আইএসএল ছেড়ে ইউরোপিয়ান ক্লাবের নতুন কোচ হুয়ান ফেরান্দো
সাইপ্রাসের প্রথম বিভাগ লিগের ক্লাব এইকে লারনাকা (AEK Larnaca FC) ফেরান্দোকে তাদের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে
কয়েক সপ্তাহ আগে গুঞ্জন ছড়িয়েছিল, মোহনবাগানের প্রাক্তন কোচ হুয়ান ফেরেন্দোর (Juan Ferrando) সঙ্গে কেরালা ব্লাস্টার্সের আলোচনা চলছে। তবে, গুজব তখন শেষ হয় যায় যখন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মার্কাস মার্গুইলো রিপোর্ট করেন যে দ্য ব্লাস্টার্স ফেরেন্ডোর সাথে আলোচনা করেনি এবং তিনি ব্লাস্টার্সের তালিকাতেও ছিলেন না। এবার প্রকাশ্যে এল ফেরান্দোর নতুন ক্লাব সম্পর্কের খবর। সাইপ্রাসের প্রথম বিভাগ লিগের ক্লাব এইকে লারনাকা (AEK Larnaca FC) ফেরান্দোকে তাদের নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে। গত মরসুমে সাইপ্রাস প্রথম বিভাগ লিগে তৃতীয় স্থান অর্জনকারী দল লারনাকা। আগামী মরসুমে ইউরোপা কনফারেন্স লিগের বাছাইপর্বেও জায়গা করে নিয়েছে লারনাকা। আগামী মরসুমে ইউরোপা কনফারেন্স লিগের বাছাইপর্বে দলকে কোচিং করাবেন ফেরেন্দো। ইন্ডিয়ান সুপার লিগের থেকেও এবার ভাল সুযোগ পেয়েছেন তিনি। ২০২০ সালে ভারতে এফসি গোয়ার কোচ হিসেবে তাঁর পারফরম্যান্স দেখে ২০২১ সালে মোহনবাগান তাঁকে দায়িত্ব দেয়। EPL Clubs on VAR: ভিএআর বাতিলের পক্ষে ভোট দেবে প্রিমিয়ার লিগের ক্লাবেরা
দেখুন পোস্ট
Former Mohun Bagan SG & FC Goa coach Juan Ferrando has been appointed as the Head Coach of Cypriot 1st div club AEK Larnaca FC 🇨🇾
He’s joined the club on a two-year deal ⚽️✍️
All the best coach @JuanFerrandoF 👏🏻 pic.twitter.com/7GSXu3jXi4
— 90ndstoppage (@90ndstoppage) May 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 17, 2024 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

