Inter Miami's Third Kit Released: ইন্টার মিয়ামির তৃতীয় কিট প্রকাশ, মেজর লিগ সকারে নতুন অ্যাডিডাসের জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে
ইন্টার মিয়ামি ২০২৪ এর বাকি মরশুমের জন্য তাদের তৃতীয় কিটটি প্রকাশ করেছে। মেজর লিগ সকার (MLS) ক্লাবের অফিসিয়াল পোস্ট অনুসারে, এই নতুন কিটটি অ্যাডিডাসের 'আর্কাইভ কালেকশন' থেকে এসেছে। এর প্রধান রঙ হল ফিরোজা, সামনের দিকে এবং হাতার উপর মসৃণ ডোরাকাটা। 'MIAMI' শব্দটি মাঝখানে লেখা, বামদিকে ক্লাব ক্রেস্ট এবং ডানদিকে কিট প্রস্তুতকারক অ্যাডিডাসের লোগো। মেজর লিগ সকার এবং ইন্টার মিয়ামির এই নতুন কিটে লিওনেল মেসির ছবি শেয়ার করেছে। যার মধ্যে একটা রেট্রো টাচ আছে। তবে শুধু শুধু ইন্টার মিয়ামিই নয় মেজর লিগ সকার এলএ গ্যালাক্সি (LA Galaxy) পোর্টল্যান্ড টিম্বারস (Portland Timbers), স্পোর্টিং কানসাস সিটি (Sporting Kansas City) এবং লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবের (LAFC) জন্য রেট্রো-অনুপ্রাণিত কিটগুলিও উন্মোচন করেছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Ajker Rashifal, 16 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
San Francisco Unicorns vs MI New York, MLC 2025 Live Streaming: সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম এমআই নিউ ইয়র্ক, এমএলসি ২০২৫, সরাসরি দেখবেন যেখানে
Advertisement
Advertisement
Advertisement