India U23 Football: ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবলের নতুন কোচ নওশাদ মুসা; প্রীতি ম্যাচে সামনে তাজাকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র
মুসা ১ জুন থেকে দলের দায়িত্ব নেবেন। এরপর তারা কলকাতায় তাদের ক্যাম্প শুরু করবে। তাদের লক্ষ্য ২০২৬ সালে জাপানের আইচি এবং নাগোয়াতে অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০২৬ (Asian Games 2026)-এর ভারতীয় দলকে প্রস্তুত করা।
India U23 Football: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (All India Football Federation) সম্প্রতি নওশাদ মুসাকে (Naushad Moosa) ভারতের অনূর্ধ্ব-২৩ পুরুষ জাতীয় দলের (India U23 Men's Football Team) প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে। এআইএফএফ (AIFF)-এর অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, মুসা ১ জুন থেকে দলের দায়িত্ব নেবেন। এরপর তারা কলকাতায় তাদের ক্যাম্প শুরু করবে। তাদের লক্ষ্য ২০২৬ সালে জাপানের আইচি এবং নাগোয়াতে অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০২৬ (Asian Games 2026)-এর ভারতীয় দলকে প্রস্তুত করা। জাপানে ভালো পারফর্ম করা লক্ষ্যে তারা প্রীতি ম্যাচ দিয়ে প্রস্তুতি শুরু করবে। মুসার দল ১৮ জুন তাজিকিস্তান (Tajikistan) এবং ২১ জুন কিরগিজ প্রজাতন্ত্রের (Kyrgyz Republic) বিরুদ্ধে দুটি ম্যাচ খেলতে দুশানবেতে (Dushanbe) যাবে তারা। এরপর ভারত U23 দল এফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে (FC U23 Asian Cup 2026 Qualifiers) অংশগ্রহণ করবে। যার ড্র আগামী ২৯ মে, মালয়েশিয়ার কুয়ালালামপুরের আয়োজিত হবে। SAFF U-19 Championship: বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারতের ছোটরা, দেখুন টাইব্রেকারে জয়সূচক গোলটি
ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবলের নতুন কোচ নওশাদ মুসা
.@NaushadMoosa9 appointed India U23 men’s national team head coach
Read more 👉 https://t.co/UneebimGAo#BlueColts #IndianFootball pic.twitter.com/C20Q8gH6QA
— Indian Football Team (@IndianFootball) May 20, 2025
ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবলের প্রীতি ম্যাচে সামনে তাজাকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র
Central Asia calling! ✈️
The Indian men’s U23 team 🇮🇳 will take on Tajikistan 🇹🇯 and Kyrgyz Republic 🇰🇬 on June 18 and 21, respectively, in Dushanbe.#BlueColts #IndianFootball ⚽️ pic.twitter.com/YDVq4LJvxi
— Indian Football Team (@IndianFootball) May 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 21, 2025 10:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

