Hyderabad FC vs Jamshedpur FC Video Highlights: ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে কামব্যাক করে ৩-২ গোলে জয় হায়দরাবাদ এফসির
আন্দ্রে আলবা ৭৪ মিনিটে গোল করে হায়দরাবাদকে ঘরের মাঠে অবশেষে জয় এনে দেন। এই জয়ে ১২ নম্বরে উঠে এসেছে নিজামরা অন্যদিকে, হারের পরও চতুর্থ স্থান ধরে রেখেছে জামশেদপুর
Hyderabad FC vs Jamshedpur FC Video Highlights: গতরাতে জিএমসি বালাযোগী স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ (ISL 2024-25) ম্যাচে জামশেদপুর এফসিকে ৩-২ গোলে হারিয়েছে হায়দরাবাদ এফসি। ২০২৪ সালের নভেম্বরে কেরালা ব্লাস্টার্স এফসিকে হারানোর পর নয়টি ম্যাচে এটি হায়দরাবাদের প্রথম জয়, একইসঙ্গে জামশেদপুর এফসির বিরুদ্ধে চার ম্যাচের পরাজয়ের ধারা ভেঙেছে তারা। খেলার ১২ মিনিটে মহম্মদ রফি গোল করে হায়দরাবাদের হয়ে ডেডলক ভাঙেন। এরপর পেনাল্টির সুযোগে ২৪ মিনিটে জাভি হার্নান্দেজ গোল করে জামশেদপুরকে সমতায় আনেন। চার মিনিট পর ফের পেনাল্টিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জাভি। খেলার সেকেন্ড হাফে ৬৯ মিনিটে গোল করে হায়দরাবাদের হয়ে খেলা সমতায় ফেরান জোসেফ সানি। আন্দ্রে আলবা ৭৪ মিনিটে গোল করে হায়দরাবাদকে ঘরের মাঠে অবশেষে জয় এনে দেন। এই জয়ে ১২ নম্বরে উঠে এসেছে নিজামরা অন্যদিকে, হারের পরও চতুর্থ স্থান ধরে রেখেছে জামশেদপুর। Bengaluru FC vs Odisha FC Video Highlights: বেঙ্গালুরুর ঘরের মাঠে ৩-২ গোলে অসাধারণ জয় ওড়িশার, দেখুন ভিডিও হাইলাইটস
হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি ভিডিও হাইলাইটস
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 24, 2025 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

