Cristiano Ronaldo, Al Nasser Knocked Out: গোলের সুযোগ হাতছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ছিটকে গেল আল নাসর
জাপানের কাওয়াসাকি ফ্রন্টাল (Kawasaki Frontale) বুধবার, ৩০ এপ্রিল সেমিফাইনালে ৩-২ গোলে জিতে প্রথমবারের মতো মহাদেশীয় ফাইনালে উঠেছে। রোনালদো নিজেও খেলা সমতায় ফেরানোর সুযোগ পান কিন্তু শেষ দিকে হোঁচট খেয়ে খেলা সমতা ফেরাতে পারেননি।
Cristiano Ronaldo, Al Nasser Knocked Out: ক্রিশ্চিয়ানো রোনালদোর (Cristiano Ronaldo) আল নাসর (Al Nasser) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট (Asian Champions League Elite) থেকে ছিটকে গেছে। জাপানের কাওয়াসাকি ফ্রন্টাল (Kawasaki Frontale) বুধবার, ৩০ এপ্রিল সেমিফাইনালে ৩-২ গোলে জিতে প্রথমবারের মতো মহাদেশীয় ফাইনালে উঠেছে। ম্যাচের ১০ মিনিটে তাতসুয়া ইতোর (Tatsuya Ito) গোলে এগিয়ে যায় জাপানের এই দল। এরপর ২৮ মিনিটে গোল করে সৌদি প্রো লিগের দলের হয়ে খেলা সমতায় ফেরান সাদিও মানে (Sadio Mane)। এরপর ৪১ মিনিটে ইউটো ওজেকি (Yuto Ozeki) গোল করে কাওয়াসাকির হয়ে ব্যবধান বাড়িয়ে নেন। সেকেন্ড হাফে আকিহিরো ইয়েনাগা (Akihiro Ienaga) ৭৬ মিনিটে গোল করে এগিয়ে গেলে খেলা শেষের তিন মিনিট বাকি থাকতে আইমান ইয়াহিয়া (Aiman Yahya) গোল করে আল নাসরের হয়ে ব্যবধান কমান। রোনালদো নিজেও খেলা সমতায় ফেরানোর সুযোগ পান কিন্তু শেষ দিকে হোঁচট খেয়ে খেলা সমতা ফেরাতে পারেননি। Lamin Yamal Goal Video, UEFA Semifinal: উয়েফা সেমিফাইনালে গোল করে কিলিয়ান এমবাপের রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল, দেখুন গোলের ভিডিও
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গেল আল নাসর
Cristiano Ronaldo couldn't believe he didn't score on this golden opportunity to tie the game and send it to extra time for Al Nassr in the 90+6 minute of the AFC Champions League Elite semifinal 😮 pic.twitter.com/P3upWyldrV
— ESPN FC (@ESPNFC) April 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 01, 2025 11:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

