Argentina vs Brazil Highlights: ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে বড় জয় আর্জেন্টিনার, দেখুন গোলের ভিডিও

আলভারেজের গোলের কয়েক মিনিট পরে এনজো ফার্নান্দেজ (Enzo Fernández) আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ব্রাজিলের হয়ে এরপর গোল করেন কুনহা। এরপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Allister) গোল করে আর্জেন্টিনার ব্যবধান ৩-১ করেন। সেকেন্ড হাফে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন জিউলিয়ানো সিমিওনে

Argentina vs Brazil Highlights: ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে বড় জয় আর্জেন্টিনার, দেখুন গোলের ভিডিও
Brazil vs Argentina (Photo Credit: B/R Football/ X)

Argentina vs Brazil Highlights: ফিফা বিশ্বকাপ ২০২৬ কনমেবল বাছাইপর্বে (FIFA World Cup 2026 CONMEBOL Qualifiers) মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম ব্রাজিল (Argentina vs Brazil)। এই ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে বিশাল জয়ে চার গোল করেছে আর্জেন্টিনা নিজেদের ফুটবলে আধিপত্য সুনিশ্চিত করেছে। খেলার ফাস্ট হাফেই ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা তিন গোল করে। ম্যাচের চার মিনিটের মাথায় গোল পায় লিওনেল স্কালোনির (Lionel Scaloni) দল। থিয়াগো আলমাদা পেনাল্টি এরিয়ায় একটি পাস খেলেন যা হুলিয়ান আলভারেজকে (Julián Álvarez) গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। আলভারেজের গোলের কয়েক মিনিট পরে এনজো ফার্নান্দেজ (Enzo Fernández) আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। ব্রাজিলের হয়ে এরপর গোল করেন কুনহা। এরপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Allister) গোল করে আর্জেন্টিনার ব্যবধান ৩-১ করেন। সেকেন্ড হাফে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন জিউলিয়ানো সিমিওনে (Giuliano Simeone) এবং ব্যবধান ৪-১ করেন। India vs Bangladesh Football Highlights: এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে ছেত্রী হামজার লড়াই শেষ গোলশূন্য ড্রতে, আগামী ম্যাচ কবে?

ব্রাজিলের বিপক্ষে হুলিয়ান আলভারেজের গোল

ব্রাজিলের বিপক্ষে এনজো ফার্নান্দেজের গোল

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাথিউস কুনহার গোল

ব্রাজিলের বিপক্ষে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোল

ব্রাজিলের বিপক্ষে জিউলিয়ানো সিমিওনের গোল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 26, 2025 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).