Ashes Test Series 2021-22: ক্যাপ্টেন কামিন্সের কামড়ে অ্যাসেজের প্রথম দিনে ইংল্যান্ড অল আউট ১৪৭ রানে

অ্যাসেজ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট হল মাত্র ১৪৭ রানে। ব্রিসবেনে গাব্বায় অজি পেসারদের আগুনে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

Ashes Test Series 2021-22: ক্যাপ্টেন কামিন্সের কামড়ে অ্যাসেজের প্রথম দিনে ইংল্যান্ড অল আউট ১৪৭ রানে
Pat Cummins. (Photo Credits: Twitter)

অ্যাসেজ টেস্ট সিরিজের (Ashes Test Series 2021-22) প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট হল মাত্র ১৪৭ রানে। ব্রিসবেনে গাব্বায় অজি পেসারদের আগুনে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ২৯ রানের মধ্যে দলের চার ব্যাটসম্যাবনকে হারিয়েছিল ইংল্যান্ড। অধিনায়ক জো রুট আউট হন শূন্য রানে। শেষের দিকে জস বাটলার (৩৯) ভাল না খেললে ইংল্যান্ডের লজ্জা আরও বাড়ত।

ররি বার্নস (০) থেকে ডেভিড মালান (৬), বেন স্টোকস (০)-পুরো ব্যাটিং ইউনিট ব্যর্থ হন। লড়েন শুধু ওলি পোপ (৩৫)। ৩৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেক্স চ্যাট কেলেঙ্কারিতে জড়িত টিম পেইন সরে দাঁড়ানোয় কামিন্স এই প্রথম অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করছেন। স্টার্ক ও হ্যাজেলউড দুটি করে উইকেট নেন। ক্যামেরন গ্রিন নেন ১টি উইকেট। আরও পড়ুন: টেস্টে ভারতের তিন বড় রানের জয়ে অশ্বিনের অবদান নজির গড়ল

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 08, 2021 11:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).