Ben Stokes: হ্যান্ড্রেডের হ্যামস্ট্রিংয়ে শেষ অধিনায়ক স্টোকসের মরসুম, নেতৃত্বে পোপ
১০০ বলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'-এর ম্যাচে চোট পেয়ে মরসুম শেষ হয়ে গেল বেন স্টোকস (Ben Stokes)-এর।
ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা। আগামী ২১ অগাস্ট থেকে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে নামছে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই টেস্ট সিরিজের আগে চোট পাওয়ায় আর খেলতে পারবেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। তাঁর পরিবর্তে লঙ্কা সিরিজে দলের নেতৃত্বে দেবেন ওলি পোপ।
আগামী বেশ কয়েক মাস মাঠে নামতে পারবেন না ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস। রবিবার ম্যাঞ্চেস্টারে নর্দান সুপারচার্জার্সের হয়ে দ্য হান্ড্রেড ম্যাচে দ্রুত রান নিয়ে যাওয়ার সময় ৩৩ বছরের স্টোকস হ্যামস্ট্রিংয়ে চোট পান। বাঁ পায়ের পিছনের দিকটা ধরে মাটিয়ে শুয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে।
দেখুন খবরটি
Ben Stokes will miss the rest of the summer after tearing his left hamstring while playing for Northern Superchargers in The Hundred 🚨😔 pic.twitter.com/hzZ0aDVujG
— Sky Sports Cricket (@SkyCricket) August 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 13, 2024 10:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

