Nasir Hossain: বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চার্জ আইসিসি-র

বাংলাদেশের তারকা ক্রিকেটার নাসের হোসেনের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ আনল আইসিসি-র দুর্নীতি দমন শাখা।

Photo Credits: Twitter/ESPNcricinfo

বাংলাদেশের তারকা ক্রিকেটার নাসের হোসেনের (Nasir Hossain) বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ আনল আইসিসি-র দুর্নীতি দমন শাখা। আবুধাবি টি-১০ লিগে পুণে ডেভিলস ফ্র্য়াঞ্চাইজির হয়ে খেলা নাসির হোসেন সহ মোট আটজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী কোডের তিনটি ধারাভঙ্গের অভিযোগ করেছে আইসিসি। অভিযুক্ত আটজনের মধ্যে নাসির হোসেনই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ক্রিকেটার।

এর পাশাপাশি আবুধাবি টি টেন লিগের পুণে ফ্র্যাঞ্চাইজির মালিক ও ম্যানেজারের নামেই দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। নাসির ৭৫০ মার্কিন ডলারের উপহারের রশিদ আইসিসি-র দুর্নীতি দমন শাকার কর্তাকে দেখাতে পারেননি বলে অভিযোগ।

বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি টোয়েন্ট আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩১ বছরের নাসির হোসেন। বছর পাঁচেক আগে দেশের জার্সিতে শেষবার খেলেছেন তিনি।

দেখুন এক্স

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement