Women Playing Cricket in Saree: দেখুন, শাড়ি পড়ে এক মহিলার দারুণ ক্রিকেট খেলার ভিডিও

বোলারের বলে হলুদ এবং কমলা শাড়ি পড়া মহিলা অবলীলায় পুল শট মারছেন এবং শাড়ি পড়ে রান নিতেও কোনো দ্বিধাবোধ করছেন না

Women Playing Cricket in Saree: দেখুন, শাড়ি পড়ে এক মহিলার দারুণ ক্রিকেট খেলার ভিডিও
Women Playing Cricket in Saree (Photo Credit: RVCJ Media/ X)

মেয়েরা যে সব পারে তা প্রমাণ করে দিল সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও। এই ক্রীড়াপ্রেমী দেশে ক্রিকেট খেলার সুযোগ হাতছাড়া করতে চায় না পুরুষ কিংবা মহিলা কেউই। সেই সুযোগ পেয়ে শাড়িতেই ক্রিকেট খেলতে নেমে গিয়েছেন এক মহিলা। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের কোনো এক স্থানীয় খেলায় এক মহিলা ক্রিকেট খেলছেন ছোট বাচ্চা মেয়েদের সঙ্গে। মহিলা যে প্রথমবার ক্রিকেট খেলছেন কিংবা শাড়িতে খেলতে যে তাঁর অসুবিধা হচ্ছে তা একবারও মনে হয়নি। বোলারের বলে হলুদ এবং কমলা শাড়ি পড়া মহিলা অবলীলায় পুল শট মারছেন এবং শাড়ি পড়ে রান নিতেও কোনো দ্বিধাবোধ করছেন না। তাঁর খেলার প্রতি এই অনুরাগের সেই ভিডিওটি অন্য কেউ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাঁর এই অবাক করা ব্যাটিং দেখে ভাইরাল হতে সময় নেইনি ভিডিওটিও। Fight Over Run-Out: রান আউট হতেই ম্যাচে একই দলের দুই খেলোয়াড়ের মধ্যে হাতাহাতি (দেখুন ভাইরাল ভিডিও)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 29, 2023 03:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).