Fight Over Run-Out: রান আউট হতেই ম্যাচে একই দলের দুই খেলোয়াড়ের মধ্যে হাতাহাতি (দেখুন ভাইরাল ভিডিও)
ম্যাচ চলাকালীন একজন ব্যাটসম্যান অন্য একজনের কারণে রান-আউট হয়ে গেলে আর মেজাজ ধরে রাখতে পারেননি
ক্রিকেট ম্যাচ নিয়ে ভারতীয় উপমহাদেশে আবেগ বরাবরই চরম। সে ভারত হোক কি পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান। ম্যাচ বিপক্ষে গেলে মাঠের ভেতরে এবং বাইরে বচসা তো সবারই জানা। ম্যাচে কথা কাটাকাটি, স্লেজিং যেমন সাধারণ ব্যাপার তেমনই ম্যাচের উত্তেজনা বাড়লে কখনও ব্যাপার হাতাহাতির দিকে এগিয়ে যায়। যেমন, টি-২০ বিশ্বকাপে আসিফ আলি উত্যক্ত হয়ে ব্যাট নিয়ে প্রায় মারতে ছোটেন আফগান বোলারকে কিন্তু নিয়মের বাধাধরায় কোনো পেশাদার ক্রিকেটারই এই বিপথে যান না। তবে যখন স্থানীয় কোনো টুর্নামেন্ট আয়োজিত হয় সেক্ষেত্রে ব্যাপার আলদা হলেও সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে ঘটেছে খুবই বাজে একটি ঘটনা। ম্যাচ চলাকালীন একজন ব্যাটসম্যান অন্য একজনের কারণে রান-আউট হয়ে গেলে আর মেজাজ ধরে রাখতে পারেননি। তিনি বিপক্ষ দল নয় নিজেরই সতীর্থের ওপর রেগে যান এবং তাঁকে মারতে গেলে শুরু হয় হাতাহাতি। জানা গিয়েছে ভিডিওটি পাকিস্তানের কোনো স্থানীয় টুর্নামেন্টের। Bizarre Catch by Wicketkeeper: হাত দিয়ে নয় পিঠে বল ধরে আউট করল উইকেটরক্ষক, দেখুন অদ্ভুত ক্যাচ
Kalesh b/w Two players of the same team during cricket match over Run-out in Pakistan pic.twitter.com/tKqdlOnq2R
— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 11, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 11, 2023 05:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

