Wayne Parnell, RCB: রিস টপলির পরিবর্ত হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিচ্ছেন ওয়েন পার্নেল

এর আগে উইল জ্যাকস ও আইপিএলের তারকা ব্যাটসম্যান রজত পাটিদার আগেই বাদ পড়েছেন

Wayne Parnell, RCB: রিস টপলির পরিবর্ত হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দিচ্ছেন ওয়েন পার্নেল
Wayne Parnell (Photo Credit: Wayne Parnell/ Twitter)

আইপিএল ২০২৩ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার রিস টপলি। তাঁর বদলে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ওয়েন পার্নেল। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে পার্নেলের। এখনও পর্যন্ত ৫৬টি ম্যাচ খেলে ৫৯টি উইকেট নিয়েছেন পার্নেল। ব্যাঙ্গালোরের প্রথম ম্যাচে এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দুই ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট পান টপলি। কিন্তু মাঠে ডাইভিং করতে গিয়ে ডান কাঁধে চোট পান এবং তৎক্ষণাৎ মাঠ ছেড়ে চলে যান। টপলি এছাড়াও তিনি তৃতীয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড় হিসেবে আইপইএল ২০২৩ মরসুম থেকে চোটের কারণে বাদ পড়েন। এর আগে উইল জ্যাকস ও আইপিএলের তারকা ব্যাটসম্যান রজত পাটিদার আগেই বাদ পড়েছেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 07, 2023 01:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).