Virat Kohli Congratulates Jay Shah:আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহকে অভিনন্দন বিরাট কোহলি-র, দেখুন পোস্ট

Virat Congrats Joy Shah Photo Credit: X

আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান বিসিসিআই সচিব জয় শাহ।১ডিসেম্বর, ২০২৪ থেকে যার দায়িত্ব তিনি নেবেন । আইসিসির বর্তমান প্রেসিডেন্ট গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হবেন জয় শাহ।জানা গেছে বার্কলে তাঁর তৃতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছিলেন। এমতাবস্থায় জয় শাহ এই পদের বড় দাবিদার ছিলেন। যিনি গতকাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং আইসিসির নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

আইসিসির নতুন চেয়ারম্যান হওয়ার জন্য জয় শাহকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি। বিরাট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন এবং লিখেছেন, "আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য জয় শাহকে অনেক অভিনন্দন। ভবিষ্যতে আপনার অনেক সাফল্য কামনা করছি।"

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement