Shubman Gill, ENG vs IND: রেকর্ড ব্যাটিং! এজবাস্টনে কেরিয়ারের প্রথম ১৫০ রান টেস্ট অধিনায়ক শুভমন গিলের

এটি তার কেরিয়ারের প্রথম ১৫০ রান। শুধু তাই নয়, ইংল্যান্ডের মাটিতে টেস্ট ইনিংসে ১৫০+ রান করা দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হয়েছেন তিনি। ইতিহাস বলে ১৯৯০ সালে মহম্মদ আজহারুদ্দিন (Mohammad Azharuddin) এই রেকর্ড প্রথম ছুঁয়েছেন।

Shubman Gill, ENG vs IND: রেকর্ড ব্যাটিং! এজবাস্টনে কেরিয়ারের প্রথম ১৫০ রান টেস্ট অধিনায়ক শুভমন গিলের
Shubman Gill (Photo Credit: BCCI/ X)

Shubman Gill, ENG vs IND: টেস্ট ক্রিকেটে অনন্য ফর্মে শুভমন গিল (Shubman Gill)। এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে তিনি প্রথম ইনিংসে ১৫০ রান পৌঁছেছেন। এটি তার কেরিয়ারের প্রথম ১৫০ রান। শুধু তাই নয়, ইংল্যান্ডের মাটিতে টেস্ট ইনিংসে ১৫০+ রান করা দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হয়েছেন তিনি। ইতিহাস বলে ১৯৯০ সালে মহম্মদ আজহারুদ্দিন (Mohammad Azharuddin) এই রেকর্ড প্রথম ছুঁয়েছেন। গিল ২৬৩তম ডেলিভারিতে ১৫০ রানে পৌঁছেছেন। যা পরিচয় তার ধৈর্য এবং ক্লাস ব্যাটিংয়ের। হেডিংলিতে ১৪৭ রান করার পর একটি আরও একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। একইসঙ্গে এজবাস্টনে ১৫০+ রান করা প্রথম ভারতীয় হয়েছেন তিনি। এর আগে ২০১৮ সালে বিরাট কোহলির (Virat Kohli) ১৪৯ রানকে অতিক্রম করেছেন। এখন ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি পরপর টেস্টে সেঞ্চুরির অনন্য রেকর্ডও করেছেন। গতবছর ধর্মশালার পর হেডিংলি এবং এজবাস্টনে টানা দুটি সেঞ্চুরি রয়েছে তার। Shubman Gill: টানা দুটি টেস্টে সেঞ্চুরির নজির অধিনায়ক শুভমন গিলের, প্রথম দিনের শেষে ৫ উইকেটে ৩১০ টিম ইন্ডিয়ার

কেরিয়ারের প্রথম ১৫০ রান টেস্ট অধিনায়ক শুভমন গিলের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 03, 2025 05:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).