T10 League Final Video Highlights: ডেকান গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে প্রথমবার আবু ধাবি টি-১০ শিরোপা জয় নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের
৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্ট্রাইকার্স ৯.২ ওভারে ৩ উইকেটে ৯৪ রান করে এবং ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়
শেষ হল আবু ধাবি টি-১০ লিগের মহারণ। গতকাল সেই ম্যাচে আসিফ আলির (Asif Ali) অপরাজিত ৪৮ ও অধিনায়ক কায়রন পোলার্ডের (Kieron Pollard) অপরাজিত ২২ রানের সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে (Deccan Gladiators) সাত উইকেটে হারায় নিউ ইয়র্ক স্ট্রাইকার্স (New York Strikers)। ৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্ট্রাইকার্স ৯.২ ওভারে ৩ উইকেটে ৯৪ রান করে এবং ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। ৩৮ রানের মাথায় নিরোশান ডিকওয়েলার (Niroshan Dickwella) উইকেট পতনের পর আসিফ ও পোলার্ড স্ট্রাইকারদের আর কোনো ক্ষতি হতে দেননি এবং গ্ল্যাডিয়েটরদের সিংহাসনচ্যুত করে শিরোপা নিশ্চিত করেন। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডেকান গ্ল্যাডিয়েটর্স নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ৯১ রান তোলে যেখানে আন্দ্রে রাসেলের (Andre Rusell) ১৮ বলে অপরাজিত ৩০ ও ডেভিড উইজের অপরাজিত ২০ রানের ভূমিকা উল্লেখযোগ্য। BAN vs NZ 2nd Test Result: ঢাকা টেস্টে ব্যাটে-বলে গ্লেন ফিলিপসের জয়জয়কার, কিউইদের ম্যাচ জয়ে সিরিজ ড্র
দেখুন ভিডিও হাইলাইটস
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 10, 2023 09:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

