Smriti Mandhana: অ্যাডিলেডে দুরন্ত ব্যাটিং স্মৃতি মন্ধনার, ২৫ বলে ৪০ রানের বিস্ফোরক ইনিংসের পরেও হার

Smriti Mandhana. (Photo Credits: Twitter)

ক'দিন আগে মহিলাদের ওয়ানডে ক্রিকেটে দেশের সর্বাধিকবার সেঞ্চুরি করার রেকর্ড গড়ছেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। আর এবার অস্ট্রেলিয়ার মহিলাদের বিগ ব্য়াশ ফ্র্যাঞ্চাইজি লিগে (WBBL ) অনবদ্য ইনিংস খেললেন স্মৃতি। সোমবার অ্যাডিলেডে মহিলাদের বিগ ব্যাশে অ্যাডিলেড স্টাইকার্সের হয়ে ওপেন করতে নেমে স্মৃতি ২৫ বলে ৪০ রানের দুরন্ত ইনিংস খেললেন। ৭টি দৃষ্টিনন্দন ইনিংসে সাজানো ছিল ভারতের তারকা ওপেনারের ইনিংস।

স্মৃতি ও অধিনায়িকা তাহিলা ম্যাাকগ্রা-র ২৪ বলে ৪৯ রানের ইনিংসের সৌজন্যে প্রথমে ব্যাট করতে অ্যাডিলেড নির্দারিত ২০ ওভারে করেছিল ১৮৫ রান। তবে শেষ পর্যন্ত এই ম্যাচে মেলবোর্ন রেনেগাদেসের বিরুদ্ধে ৯ উইকেটে হারতে হল স্মৃতির অ্যাডিলেড স্টাইকার্সকে। ওপেনার হেলি ম্যাথুজের ৫৪ বলে বিস্ফোরক ৮৫ রানের সৌজন্যে ১৭ বল ও ৯ উইকেট হাতে রেখে জিতে যায় মেলবোর্ন।

দুরন্ত ইনিংস স্মৃতি মন্ধনার

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement