Rohit-Virat Hug: পরিকল্পনা মতো আউট সিরাজের, রোহিতকে জড়িয়ে ধরলেন বিরাট; দেখুন ভিডিও
রোহিত শর্মা ও বিরাট কোহলির মাঠে বন্ধুত্বের সম্পর্ক ভক্তদের নজর কেড়েছে এবং ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি
গত ২০২৩ সালের হতাশাজনক সমাপ্তির পর, ভারতীয় দল অবশ্যই নতুন বছর দারুণ ভাবে শুরু করেছে এবং কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাদের দুর্দান্ত শুরু সেই প্রতিশ্রুতিরই প্রমাণ দেয়। টেস্টের প্রথম দিন মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ডিন এলগার তার শেষ টেস্টে টসে জিতে পিচে ঘাস দেখে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে, মহম্মদ সিরাজের জাদুকরী বোলিং, সুইং, সিমের নির্ভুলতায় পুরোপুরি আত্মসমর্পণ করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। ৯ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৬ উইকেট তুলে কেরিয়ার সেরা বোলিং করেন সিরাজ। আজ দিনের প্রথম দিকে পুরোটাই ভারতের পরিকল্পনা মতো চলায় সবচেয়ে বেশী খুশি দেখা যায় ভারতীয় দলের দুই সিনিয়র ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। মাঠে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক ভক্তদের নজর কেড়েছে এবং ভিডিও ভাইরাল হতেও সময় নেয়নি। Virat Kohli's Super Plan To Siraj: দেখুন, বিরাটের বুদ্ধিতেই কেরিয়ার সেরা টেস্ট বোলিং সিরাজের
দেখুন ভিডিও
When you know it’s a planned wicket, the Rohit-Virat hug 🫂✨ pic.twitter.com/CD2qftG5MK
— P ✨ (@ssnoozee_) January 3, 2024
Virat Kohli teaching Rohit Sharma how to do captaincy in test cricket 😹 pic.twitter.com/YDX03VsbIg
— ` (@musafir_tha_yr) January 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 03, 2024 05:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

