Shubman Gill on KKR: 'কেকেআর কেন আমাকে ধরে রাখল না?', এড শেরিনকে শাহরুখকে প্রশ্ন করতে বললেন শুভমন

শেরিন জানান যে তিনি পরে ডিনারে শাহরুখের সাথে দেখা করবেন তখন গিল দ্রুত বলেন যে, 'তাকে জিজ্ঞাসা করুন কেন তারা আমাকে কেন ধরে রাখেনি?।'

Shubman Gill on KKR: 'কেকেআর কেন আমাকে ধরে রাখল না?', এড শেরিনকে শাহরুখকে প্রশ্ন করতে বললেন শুভমন
Ed Sheeran & Shubman Gill (Photo Credit: KKR Vibes/ X)

ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার শুভমন গিল (Shubman Gill) ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স (KKR) ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন তবে মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দেয়। এরপর তিনি গুজরাত টাইটান্সে যোগ দেন এবং ২০২৪ মরসুমে অধিনায়ক হওয়ার আগে প্রথম মরসুমে আইপিএল শিরোপাজয়ী দলের অংশ ছিলেন, গতবারেও তিনি দারুণ রান করে বিরাটের রেকর্ডের সমতুল্য হন। অতীতে গিল এবং কেকেআরের মধ্যে কোনও বিরোধ না থাকলেও, বিখ্যাত গায়ক এড শেরিনের (Ed Sheeran) সাথে কথোপকথনের সময় তরুণ ক্রিকেটারের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কথোপকথনের সময় এড শেরিন জানতে পারেন যে গিল শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতেন। শেরিন জানান যে তিনি পরে ডিনারে শাহরুখের সাথে দেখা করবেন তখন গিল দ্রুত বলেন যে, 'তাকে জিজ্ঞাসা করুন কেন তারা আমাকে কেন ধরে রাখেনি?।' সেই মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। MS Dhoni Singing: দেখুন, ভাইরাল নতুন বিজ্ঞাপনে গানের দক্ষতা দেখালেন এমএস ধোনি

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 06, 2024 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).