Shaheen Afridi Blessed with Baby Boy: পুত্র সন্তানের বাবা হলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি
শনিবার শাহিন আফ্রিদির স্ত্রী আনশা আফ্রিদি তাদের পুত্র সন্তানের জন্ম দেন, দম্পতি তার নাম রেখেছেন আলিয়ার শাহিন আফ্রিদি। যার ফলে প্রথমবারের মতো দাদু হলেন প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদিও
রাওয়ালপিন্ডিতে চলমান টেস্টে বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চলমান টেস্টে বল হাতে চ্যালেঞ্জের মুখে পড়লেও পেসার শাহিন আফ্রিদির (Shaheen Afridi) জীবনে খুশির খবর এসেছে। শনিবার শাহিন আফ্রিদির স্ত্রী আনশা আফ্রিদি তাদের পুত্র সন্তানের জন্ম দেন, দম্পতি তার নাম রেখেছেন আলিয়ার শাহিন আফ্রিদি (Aliyar Shaheen Afridi)। ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি একটি ব্যক্তিগত নিকাহ অনুষ্ঠানে শাহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই পেসার। যার ফলে প্রথমবারের মতো দাদু হলেন প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদিও। এখন পাকিস্তানের টেস্ট দলে শাহিন খেলবেন নাকি ফিরে যাবেন সেটাই দেখার। বাংলাদেশের প্রথম ইনিংসে এক উইকেট নিয়েছেন। যদিও এর আগে পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পি বলেছিলেন, 'সন্তান জন্মের কারণে বাংলাদেশ টেস্ট মিস করতে পারেন শাহিন। ততদিন পর্যন্ত সে যদি স্ত্রীর কাছে থাকতে চায় তাহলে আমরা তাকে বিশ্রাম দিতে পারি।' PAK vs BAN 1st Test, Day 4 Live Streaming: পাকিস্তান বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট চতুর্থ দিন, কোথায় সরাসরি দেখবেন ভারত এবং বাংলাদেশে
শাহিন আফ্রিদি এবং আনশা আফ্রিদি পুত্র আলিয়ার শাহিন আফ্রিদি
Many congratulations to Shaheen Shah Afridi and his family on the birth of his son.
Heartiest congratulations to Shahid Afridi @safridiofficial on becoming the grandfather, coolest granda MashaAllah.🤍#ShaheenAfridi | #AnshaAfridi | pic.twitter.com/FI6KbQxynH
— Maham Gillani (@DheetAfridian) August 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 24, 2024 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

