Ruturaj Gaikwad: বাতিল চুক্তি! ব্যক্তিগত কারণে কাউন্টি থেকে সরে দাঁড়ালেন রুতুরাজ গায়কোয়াড়
গায়কোয়াড় ইংল্যান্ড সফরের জন্য ভারত 'এ' স্কোয়াডের সাথে ছিলেন। আশা করা হচ্ছিল যে তিনি এরপর ইয়র্কশায়ারের স্কোয়াডের সাথে যোগ দেবেন। তবে কিছু ব্যক্তিগত কারণে তিনি এই মরসুমে খেলতে পারবেন না।
Ruturaj Gaikwad: ভারত এবং মহারাষ্ট্রের ব্যাটার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ব্যক্তিগত কারণে ইয়র্কশায়ারের (Yorkshire) সাথে তার কাউন্টির চুক্তি বাতিল করেছেন। ইয়র্কশায়ারের প্রধান কোচ অ্যান্থনি ম্যাকগ্রা (Anthony McGrath) রুতুরাজের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। সারের বিরুদ্ধে ২২ জুলাই তার প্রথম ম্যাচ খেলার কথা ছিল। গায়কোয়াড় ইংল্যান্ড সফরের জন্য ভারত 'এ' স্কোয়াডের সাথে ছিলেন। আশা করা হচ্ছিল যে তিনি এরপর ইয়র্কশায়ারের স্কোয়াডের সাথে যোগ দেবেন। তবে কিছু ব্যক্তিগত কারণে তিনি এই মরসুমে খেলতে পারবেন না। জানা গিয়েছে, রুতুরাজ কাউন্টি চ্যাম্পিয়নশিপের পর ওয়ান ডে কাপেও খেলতেন। গায়কোয়াড় আইপিএল ২০২৫ (IPL 2025) থেকে ক্রিকেট থেকে বাইরে রয়েছেন। চোটের কারণে মাত্র ছয়টি ম্যাচ খেলেন তিনি। এরপর তার চোট না সারলে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)-এর দায়িত্বে ফিরে আসেন এমএস ধোনি। Mohammed Shami: ভারতীয় দলে ফিরছেন মহম্মদ শামি? বেঙ্গল ক্রিকেটের সম্ভাব্য তালিকায় উঠল নাম
কাউন্টি থেকে সরে দাঁড়ালেন রুতুরাজ গায়কোয়াড়
India and Chennai Super Kings batter Ruturaj Gaikwad has pulled out of his county deal with Yorkshire due to a "personal issue at home" pic.twitter.com/cMWbWT3fvc
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 19, 2025 04:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

