Riyan Parag, Bat Gauge Test: DC বনাম RR ম্যাচের আগেই গেজ টেস্টে ফেল রিয়ান পরাগের ব্যাট, করলেন অদলবদল
তবে ব্যাটিং শুরুর আগে তার ব্যাটের গেজ টেস্ট করান আম্পায়ার। গেজ পরীক্ষায় দেখা যায় যে পরাগের ব্যাট প্রয়োজনীয় মান পূরণ করতে পারেনি এবং এরপর তাকে তার ব্যাট পরিবর্তন করতে বাধ্য করা হয়
Riyan Parag, Bat Gauge Test: রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মধ্যকার ম্যাচে আম্পায়ারের গেজ টেস্টের (Bat Gauge Test) শিকার হন রিয়ান পরাগ (Riyan Parag)। গতরাতে ১৬ এপ্রিল সঞ্জু স্যামসন (Sanju Samson) চোটের কারণে অবসর নিতে বাধ্য হওয়ার পরে, পরাগ তার পরিবর্ত হিসাবে আসেন। তবে ব্যাটিং শুরুর আগে তার ব্যাটের গেজ টেস্ট করান আম্পায়ার। গেজ পরীক্ষায় দেখা যায় যে পরাগের ব্যাট প্রয়োজনীয় মান পূরণ করতে পারেনি এবং এরপর তাকে তার ব্যাট পরিবর্তন করতে বাধ্য করা হয়। এরপর রিয়ান ১১ বলে মাত্র ৮ রান করে বোল্ড হয়ে ফিরে যান। দিল্লির দেওয়া ১৮৮ রান করতে নেমে রাজস্থানও ১৮৮ রান করলে খেলা সুপার ওভারে যায়। সেখানেও ব্যাট করতে আসেন রিয়ান পরাগ। সেখানে তার প্রথম বলে চার মারলেও পরের বলে রানআউট হয়ে ফিরে যান তিনি। Bat Checking Rule in IPL: আইপিএলে আম্পায়াররা কেন খেলোয়াড়দের ব্যাটের মাপ পরীক্ষা করছেন? গেজ টেস্ট দিলেন কোন কোন ক্রিকেটার
গেজ টেস্টে ফেল রিয়ান পরাগের ব্যাট
The umpires are doing their job and #RiyanParag’s bat is under scrutiny! 🧐
Watch the LIVE action ➡ https://t.co/nbBEFOkjkM #IPLonJioStar 👉 #DCvRR | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/o68pxrSrje
— Star Sports (@StarSportsIndia) April 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 09:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

