RCB Fans Dancing on Street: আরসিবি প্লে-অফ যেতেই রাতভর বেঙ্গালুরুর রাস্তায় ভক্তদের নাচ; দেখুন ভিডিও

আরসিবি টিম বাস যখন রাত দেড়টা নাগাদ মাঠ থেকে বেরিয়ে যায়, তখন রাস্তায় সমর্থকরা উপচে পড়ে

RCB Fans Dancing on Street: আরসিবি প্লে-অফ যেতেই রাতভর বেঙ্গালুরুর রাস্তায় ভক্তদের নাচ; দেখুন ভিডিও
RCB Fans on Street (Photo Credit: RCB/ X)

শনিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) গত মরসুমের শিরোপাধারী চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ছিটকে দিয়ে আইপিএল ২০২৪ (IPL 2024) প্লে অফে জায়গা করে নেওয়ার পরে বেঙ্গালুরুতে ভক্তরা রাস্তায় ছুটে যায় এবং আনন্দে ফেটে পড়ে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি সিএসকে-কে ২৭ রানে হারিয়ে শীর্ষ চারে জায়গা পাকা করে যখন মাঠে উদযাপন শুরু করে তারপরই ভক্তরা রাস্তায় সারারাত আনন্দ করে। প্লে-অফের এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ কারণ ফ্র্যাঞ্চাইজিটি একটি অত্যাশ্চর্য জায়গা থেকে ঘুরে দাঁড়ায়। যেখানে লিগ পর্বে এক পর্যায়ে নীচে পুরো তলানিতে ছিল তারা এবং প্রায় এলিমিনেট হওয়ার জায়গায় চলে আসে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা সব ম্যাচ জিতে ইতিহাস গড়ে। আরসিবি টিম বাস যখন রাত দেড়টা নাগাদ মাঠ থেকে বেরিয়ে যায়, তখন রাস্তায় সমর্থকরা উপচে পড়ে, সেই ভিডিও শেয়ার করেছে আরসিবির সোশ্যাল মিডিয়া। Virat Kohli Gets New Hairstyle: দেখুন, আইপিএলে বড় ম্যাচের আগে নয়া অবতারে বিরাট কোহলি

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 19, 2024 08:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).