Rachin Equals Kane: ওয়ানডে বিশ্বকাপের অভিষেকেই কেন উইলিয়ামসনের সমকক্ষ রচিন রবীন্দ্র, জানুন কীভাবে

চলতি টুর্নামেন্টে ২৩ বছর বয়সী এই তরুণের অভিষেকেই তিনটি শতরানের পাশাপাশি কিউই ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরানের মালিক হয়েছেন

Rachin Equals Kane: ওয়ানডে বিশ্বকাপের অভিষেকেই কেন উইলিয়ামসনের সমকক্ষ রচিন রবীন্দ্র, জানুন কীভাবে
Rachin Ravindra (Photo Credit: Rachin Ravindra/ X)

বুধবার ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের এক আসরে সবচেয়ে বেশি রান সংগ্রহের তালিকায় কেন উইলিয়ামসনের (Kane Williamson) সমকক্ষ হলেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ২০১৯ বিশ্বকাপে উইলিয়ামসনের সংগ্রহ ৫৭৮ রান। তৃতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫০০-র বেশি রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান এবং কিউই অধিনায়কের সমকক্ষ হয়েছেন। উইলিয়ামসনের রেকর্ড ছুঁতে রবীন্দ্রের দরকার ছিল মাত্র এক রান। সেদিন ২২ বলে ১৩ রান করেন তিনি। চলতি টুর্নামেন্টে ২৩ বছর বয়সী এই তরুণের অভিষেকেই তিনটি শতরানের পাশাপাশি কিউই ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরানের মালিক হয়েছেন। চলতি মাসের শুরুতে ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আইসিসির মাসিক সেরা হিসেবে পুরস্কৃত হন রচিন। নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন তিনি। Hardik Pandya Ruled Out: সারেনি চোট, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 17, 2023 01:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).