James Anderson: দ্য হান্ড্রেডে নতুন ইতিহাস গড়লেন পেসার জেমস অ্যান্ডারসন
হান্ড্রেডে জিমি মঙ্গলবার রাতে নর্দার্ন সুপারচার্জার্সের (Northern Superchargers) বিরুদ্ধে হেডিংলে লিডসে হান্ড্রেড ২০২৫-এর ৩০তম লিগ ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালসের (Manchester Originals) হয়ে দুই উইকেট নিয়েছেন।
James Anderson: ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন (James Anderson) গতরাতে (২৬ আগস্ট) দ্য হান্ড্রেডে (The Hundred) উইকেট নেওয়া সবচেয়ে বয়স্ক ফাস্ট বোলার হয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। ম্যানচেস্টারের ডানহাতি এই ফাস্ট বোলার ইংল্যান্ডের জন্য টেস্টে ৭০৪ উইকেট এবং ওয়ানডেতে ২৬৯ উইকেট নিয়ে তার আন্তর্জাতিক কেরিয়ার শেষ করেন। এরপর তিনি লিগ ক্রিকেটে নাম লেখান। সেখানে মঙ্গলবার নর্দার্ন সুপারচার্জার্সের (Northern Superchargers) বিরুদ্ধে হেডিংলে লিডসে হান্ড্রেড ২০২৫-এর ৩০তম লিগ ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালসের (Manchester Originals) হয়ে দুই উইকেট নিয়েছেন। ২০২৫ সালের ৬ আগস্ট দ্য হান্ড্রেডে অ্যান্ডারসন আত্মপ্রকাশ করে, অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার মাইকেল হোগানের (Michael Hogan) রেকর্ড ভেঙে দেন। হোগান ২০২২ সালের ২৫ আগস্ট হান্ড্রেড পুরুষদের প্রতিযোগিতায় সাউদার্ন ব্রেভের জন্য উইকেট নেওয়ার সময় ৪১ বছর এবং ৮৬ দিন বয়সী ছিলেন। এদিকে জিমির বয়স ৪৩ বছর ২৭ দিন বয়সী। James Anderson The Hundred League: ৪২ বছরের অ্যান্ডারসন এবার সেঞ্চুরি ক্রিকেটে
দ্য হান্ড্রেডে ইতিহাস গড়লেন পেসার জেমস অ্যান্ডারসন
Jimmy Anderson gets two wickets in his first 10 balls! 🤯#TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/ZDzZuNqJ9d
— The Hundred (@thehundred) August 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

