NZ vs AUS 2nd T20I Result: কিউইদের একতরফা হারিয়ে সিরিজ জয় অজিদের
এই জয়ের নায়ক হিসেবে উঠে এসেছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর নেওয়া ৪ উইকেটে মাত্র ১০৭ রানে আটকে যায় কিউইরা।
নিউজিল্যান্ডের ঘরের মাটিতে টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডকে ৭২ রানে হারিয়ে সিরিজে দখল নিয়েছে অজিরা। এই জয়ের নায়ক হিসেবে উঠে এসেছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর নেওয়া ৪ উইকেটে মাত্র ১০৭ রানে আটকে যায় কিউইরা। ম্যাচ শুরুর আগে থেকেই চোট নিয়ে বেশ সমস্যায় ছিল নিউজিল্যান্ড। আজ ম্যাচের আগে জানানো হয় বা পায়ের হাঁটুতে ব্যথার কারণে খেলতে পারবেন না আগের ম্যাচের অর্ধ শতক করা নায়ক রচিন রবীন্দ্র। এদিকে আজ আবার ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান কনওয়ে, পরে স্ক্যানে জানা যায় তিনি সম্ভবত হাড় ভেঙেছেন। আজ অজিদের হয়ে একমাত্র ভালো ব্যাটিং করেন ট্রাভিস হেড (৪৫) বাকি কেউ তেমন স্কোর না করলেও সবার সম্মিলিত চেষ্টায় স্কোর ১৭৩ হয় যেখানে লকি ৪টি উইকেট পান। কনওয়েকে ছাড়া ব্যাট করতে নেমে জাম্পার সামনে কাহিল হয়ে পড়ে কিউইরা এবং হেরে যায়। Rehan Ahmed Returns Home: মাঝপথেই সিরিজ ছেড়ে দেশে পাড়ি দিলেন ইংলিশ স্পিনার রেহান আহমেদ
দেখুন স্কোরকার্ড
A 72 run win for Australia in Auckland. The visitors win the KFC T20I Series and retain the Chappell-Hadlee Trophy 🏏 Catch up on the scores at https://t.co/3YsfR1YBHU or the NZC App. #NZvAUS pic.twitter.com/6fFKlZqysw
— BLACKCAPS (@BLACKCAPS) February 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 23, 2024 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

