Mumbai Indians IPL 2025: আইপিএলে আল্লাহ গজানফারের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সে এলেন মুজিব উর রহমান

গজানফারের প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি ছিল কলকাতা নাইট রাইডার্স। তাদের এই মেগা নিলামে হারিয়ে ৪.৮ কোটি টাকায় তাকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মজার ব্যাপার হলো, গত বছর নাইট রাইডার্সে মুজিবের পরিবর্তে কেকেআরে যান গাজানফা

Mumbai Indians IPL 2025: আইপিএলে আল্লাহ গজানফারের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সে এলেন মুজিব উর রহমান
Mujeeb Ur Rahman (Photo Credit: Afghanistan Cricket/ X)

Mumbai Indians IPL 2025: চোটের কারণে ছিটকে যাওয়া স্বদেশী আল্লাহ গাজানফারের (Allah Ghazanfar) বদলি হিসেবে আইপিএল ২০২৫ এর জন্য মুম্বই ইন্ডিয়ান্সে এসেছেন আফগানিস্তানের মিস্ট্রি স্পিনার মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman)। ১৮ বছর বয়সী গাজানফার ২০২৪ সালে দুর্দান্ত ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। বিশ্বব্যাপী একাধিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি ১১টি ওয়ানডেতে ২১টি উইকেট নিয়েছেন তিনি। গজানফারের প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি ছিল কলকাতা নাইট রাইডার্স। তাদের এই মেগা নিলামে হারিয়ে ৪.৮ কোটি টাকায় তাকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মজার ব্যাপার হলো, গত বছর নাইট রাইডার্সে মুজিবের পরিবর্তে কেকেআরে যান গাজানফার, যদিও আইপিএলে অভিষেক হয়নি এই কিশোরের। গত বছর আফগানিস্তানের জিম্বাবয়ে সফরে পিঠে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গেছেন গাজানফার। গত ১২ ফেব্রুয়ারি আফগানিস্তান দলের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়। IPL 2025 Opener: সরছে আইপিএলের ওপেনিং ম্যাচ! ২২ তারিখ ইডেনে মুখোমুখি হবে কেকেআর বনাম আরসিবি?

মুম্বই ইন্ডিয়ান্সে এলেন মুজিব উর রহমান

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 16, 2025 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).