Most Wickets on Day 1 of Test: কেপটাউন টেস্টে প্রথম দিনই পড়ল ২৩ উইকেট! জানুন সবচেয়ে বেশী উইকেটের রেকর্ড

এর আগে ২০১১ সালের দ্বিতীয় দিনে কেপ টাউনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় দিনে ২৩ উইকেট পড়ে

Most Wickets on Day 1 of Test: কেপটাউন টেস্টে প্রথম দিনই পড়ল ২৩ উইকেট! জানুন সবচেয়ে বেশী উইকেটের রেকর্ড
IND vs SA (Photo Credit: ESPNCricinfo/ X)

কেপ টাউনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২৩ উইকেটের পতন ঘটিয়ে টেস্টের প্রথম দিনে সর্বাধিক উইকেটের তালিকায় জায়গা করে নিয়েছে। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দু'বার ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ব্যাট করতে নেমে ৫৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর ভারতের প্রথম ইনিংসে আর শেষ ছয় উইকেটে মাত্র ১১ বল খেলেই ১৫৩ রানে গুটিয়ে যায় ভারত। এরপর ফের ব্যাটিং করতে নেমে ৬২ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১১ সালের দ্বিতীয় দিনে কেপ টাউনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় দিনে ২৩ উইকেট পড়ে। ভারতের ক্ষেত্রে ২০১৮ সালে বেঙ্গালুরুর মাঠে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় দিনে ২৪ উইকেট পড়ে। এছাড়া মেলবোর্নে ১৯০২ সালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে প্রথম দিনে ২৫ উইকেট পড়ে। IND vs SA, 2nd Test, Day 2 Live Streaming: বোলারদের দাপট কাটিয়ে জয় তুলবে ভারত না প্রোটিয়ারা; সরাসরি দেখবেন যেখানে

দেখুন তালিকা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 04, 2024 09:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).