Rizwan Fastest T20I Runs: টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি-বাবর আজমের বিশ্বরেকর্ড ভাঙলেন মহম্মদ রিজওয়ান
দ্রুততম ৩ হাজার রানের মালিকও তিনি, কোহলি ও বাবরের (৮১ ইনিংস) রেকর্ড ভেঙে ৭৯ ইনিংসে এই রেকর্ড গড়েন রিজওয়ান
পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯তম রান করে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। সব মিলিয়ে অষ্টম ব্যাটার হিসেবে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এছাড়া দ্রুততম ৩ হাজার রানের মালিকও তিনি। কোহলি ও বাবরের (৮১ ইনিংস) রেকর্ড ভেঙে ৭৯ ইনিংসে এই রেকর্ড গড়েন রিজওয়ান। তবে রিজওয়ানের চেয়ে বেশি টি-টোয়েন্টি রান করা একমাত্র পাকিস্তানি ব্যাটার হলেন বাবর আজম (Babar Azam) (৩,৭১২)। আন্তর্জাতিক ক্রিকেটে এই তালিকায় সবচেয়ে ওপরে আছেন বিরাট কোহলি (Virat Kohli) (৪,০৩৭), রোহিত শর্মা (৩,৯৭৪), মার্টিন গাপটিল (৩,৫৩১), পল স্টার্লিং (৩,৪৯১), অ্যারন ফিঞ্চ (৩,১২০) এবং ডেভিড ওয়ার্নার (৩,০৯৯)। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে জস বাটলারকে (২৭৫৩) টপকে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি রানের মালিক হন রিজওয়ান। PAK vs NZ 2nd T20I Result: আমির-শাহিনের অসামান্য বোলিংয়ে ৯০ রানে অলআউট কিউইরা, সহজ জয় পাকিস্তানের
FASTEST TO 3️⃣0️⃣0️⃣0️⃣ T20I RUNS 🚨@iMRizwanPak reaches the landmark figure in 7️⃣9️⃣ innings 🥇#PAKvNZ | #AaTenuMatchDikhawan pic.twitter.com/0rhQ3jW0of
— Pakistan Cricket (@TheRealPCB) April 20, 2024
Cracking 6 from the bat of Muhammad Rizwan 🔥🔥🔥#PAKvsNZ #PAKvNZ #Rizwan
— King Babar Azam Army (@kingbabararmy) April 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 21, 2024 11:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

